ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুমিল্লার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবিতে নিহত ৩

কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবিতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সোমবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, এখনো মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত তিনজনই নারী ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির উদ্দেশে ১১ যাত্রী নিয়ে একটি ট্রলার যাত্রা শুরু করে। পথে মেঘনা উপজেলার চরকাঁঠালিয়া নামক স্থানে এলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া আরও এক শিশু নিখোঁজ রয়েছে। দুর্ঘটনায় আহতদের মেঘনার এলহাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ দিকে, চরকাঁঠালিয়া এলাকাটি জেলা থেকে দূরবর্তী হওয়ায় উদ্ধার কাজে দেরি হয়েছে বলেও জানিয়েছেন মেঘনা থানার ছমিউদ্দিন।

ads
ads
ads

Our Facebook Page

↑